সাবেক চুয়েট ভিসি অধ্যাপক মোজাম্মেল সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি নিযুক্ত

১৬ মার্চ ২০২১, ০৬:৩৫ PM
চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হককে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বেসরকারি বিশ্ববিদ্যালয়-১-এর উপসচিব শামীমা বেগম সাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

ওই আদেশে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২০-এর ৩১ (১) ধারা’ অনুযায়ী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের উপাচার্য পদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হককে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬