ট্রাক চাপায় মারা গেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী আশা

০৫ জানুয়ারি ২০২১, ০৩:১৯ PM

© সংগৃহীত

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী আশা চৌধুরী দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মারা গেছেন। সোমবার (৪ জানুয়ারি) দিনগত রাতে দেড়টার দিকে তার লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওই ছাত্রী রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) পড়াশোনা করতেন। পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলে তার পরিবার জানিয়েছে।

এ বিষয়ে নাট্যনির্মাতা রোমান রুনি বলেন, দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ বলেন, রাত একটা থেকে দুইটার মধ্যে টেকনিক্যাল মোড়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আশা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, মৃত আয়শার বাবার নাম আবুল কালাম। তিনি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছিলেন। থাকতেন রুপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। রাতে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬