ঢাবি-ব্র্যাকসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিনা মূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

১০ নভেম্বর ২০২০, ০৮:৩৫ AM
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের ১৫০ ছাত্রীকে বিনা মূল্যে উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস।

এ লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী ইউএন উইমেনের অর্থায়নে অনলাইনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। কর্মশালায় আবেদনের শেষ দিন ১৬ নভেম্বর।

‘উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ ট্রেনিং’ শীর্ষক এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১৫০ ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন।

 

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬