বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

০৮ নভেম্বর ২০২০, ০৫:১৬ PM

© সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত মো. তানজিল আহম্মেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত তানজিল রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাউফল উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।

বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে কালাইয়ার কর্পূরকাঠি এলাকা থেকে পিকনিক শেষে মোটরসাইকেলে তিন বন্ধু মো. সানিম (২৩), মো. কাইউম (২২) ও মো. তানজিল বাসায় ফিরছিলেন।

রাত ৩টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি কালাইয়া-বাউফল সড়কের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছলে সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়ে তিন বন্ধুই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬