প্রোফাইলে ৭১ টিভির লোগো, চবি শিক্ষককে হত্যার হুমকি

১৮ অক্টোবর ২০২০, ০৭:০৪ PM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে তার ফেইসবুকে অডিও রেকর্ড ও ক্ষুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

কুশল বরণ চক্রবর্তী জানান, হুমকির বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছি। তার এই বিষয়টি জেনেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

চবি শিক্ষক কুশল জানান, শুক্রবার আমার ফেসবুক আইডিতে ‘৭১ টিভির পাশে আছি’ লোগো সম্বলিত প্রোফাইল পিকচার আপলোড দিই। রাত ৯টা ৪৩ মিনিটে সাঈদ শাহজাদ নামের এক আইডি থেকে আমার মেসেঞ্জার ইনবক্সে ক্ষুদে বার্তা ও পরে এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠায়। অডিও বার্তায় সে আমাকে জানায়, তাদের ১০ হাজার সেনা প্রস্তুত আছে। বার্তায় সে পাঁচবার ব্রাশফায়ার করার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ৭১ টিভির লোগো সম্বলিত প্রোফাইল পিকচার দেওয়ায় আমার ধারণা সে (হুমকি দাতা) আমার উপর ক্ষুব্ধ হয়েই প্রাণনাশের হুমকি দিয়েছে।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬