করোনা সংকট

১০ হাজার শিক্ষার্থীকে ডাটা দিল নর্দান ইউনিভার্সিটি

১৮ জুলাই ২০২০, ০৫:৪৫ PM

© ফাইল ফটো

করোনা-কালে সবাই যাতে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ ছাড়ে ১ হাজার ৫০০টি ল্যাপটপ প্রদান করার প্রক্রিয়া সম্পন্ন করেছে নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ।  

গত ৯ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধনকালে ছাত্র-ছাত্রীদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ-ই প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ বিবেচনায় বিশ্ববিদ্যালয়টির সামার-২০২০ সেমিস্টারে ভর্তি ফিতে ৫০% ছাড়সহ অতিরিক্ত ২০% টিউশন ফি ছাড়ে অনলাইনে ভর্তি করছে। এছাড়াও মেধাভিত্তিক ১০% থেকে ১০০% স্কলারশিপ রয়েছে। অধ্যয়নরত প্রায় ১০ হাজার শিক্ষার্থীও কোভিড-১৯ বিবেচনায় সামার সেমিস্টারে ১৫% অতিরিক্ত স্কলারশিপ পাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬