অনলাইনে গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা

০৪ জুন ২০২০, ১১:৫০ AM

করোনায় সংকটের মধ্যে অনলাইনেই অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার পদ্ধতি ও তারিখ নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। সাপ্লিমেন্টারী পরীক্ষার ফলাফল ১৩ জুন প্রকাশ হবে।

এদিকে সপ্তাহে ১ দিন করে প্রতি অনুষদের শিক্ষক, কর্মকর্তারা অফিস করবেন। প্রশাসনিক কর্মকর্তারা মোট ৩ দিন অফিস করবেন বলে জানান তিনি।

এছাড়া অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে। সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬