এসইউবিতে ভর্তি কার্যক্রম শুরু

০১ জুন ২০২০, ০১:৫৫ PM

© সংগৃহীত

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এবং করোনা পরিস্থিতির সাথে সমন্বয় রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় অনলাইনে আজ সোমবার (১ জুন) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এসইউবি’র স্থাপত্য, বিজনেস স্টাডিজ, সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন, ইংরেজি, সিএসই, ফার্মেসি, আইন ও খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে এসব ভর্তি চলবে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অনলাইন লিংক- www.sub.edu.bd/admission এবং যোগাযোগের নম্বর- ০১৭৬৬৬৬২১২০ ও ০১৭৬৬৬৬৩৩০১।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সাত মসজিদ সড়কের মেইন ক্যাম্পাস, কলাবাগান বিজয় ক্যাম্পাস ও দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভর্তি নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬