স্বামীর পর নিজেও গুগলে ডাক পেলেন নর্থ সাউথ ছাত্রী নাবিলা

২৯ মে ২০২০, ০৮:২০ PM

© সংগৃহীত

গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে এবার ডাক পেয়েছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্রী নাবিলা আহমেদ। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তিনিই প্রথম গুগলে ডাক পেলেন। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে ওই ছাত্রীর স্বামী ও নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সামিউল আলম গুগলে যোগ দেন।

সুদীপ্তা মন্ডল নামের ওই ছাত্রীর এক সহপাঠী জানান, নর্থ সাউথ থেকে আমরা আরেকজন গুগলার পেয়েছি। এ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রী হিসেবে তিনিই প্রথম গুগলে ডাক পেয়েছেন। নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে ডাক পাওয়া এই ছাত্রের কর্মস্থল গুগলের ইউরোপীয় হেড অফিস ডাবলিনে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬