করোনা: একদিনের বেতন দান করলেন আইইউবিএটি পরিবার

২৮ মার্চ ২০২০, ০৮:৪৩ PM

© টিডিসি ফটো

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও হানা দিয়েছে এ ভয়াবহ নোবেল করোনাভাইরাস। দেশের এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) ফ্যাকাল্টি, অফিসার্স এবং স্টাফগণ। তারা প্রত্যেকে দান করছেন তাদের একদিনের বেতন।

এই মহতী উদ্যোগের কথা নিশ্চিত করেছেন আইইউবিএটির উপ পরিচালক (জনসংযোগ) মো. আল আমীন সিকদার শিহাব। তিনি বলেন মানবতার কাজে সর্বদাই আইইউবিএটি পরিবার নিবেদিত। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় ফ্যাকাল্টি,অফিসার্স স্টাফগণ গর্বিত।

উল্লেখ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করে, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬