ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘সম্পর্ক ডটকম’ এর উদ্বোধন

১১ মার্চ ২০২০, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘সম্পর্ক ডটকম’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্ক ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কৌহিদ ভূইয়া, ডিআইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিয়াউল হক সুমন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনকালে ড. মো. সবুর খান বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের তরুণরা আসক্ত হয়ে পড়ছে। সেখানে উদ্ভাবনী মেধাচর্চার চেয়ে মেধার অপচয়ই বেশি হয়। কিন্তু ‘সম্পর্ক ডটকম সেরকম কোনো প্ল্যাটফর্ম হবে না বরং এই প্ল্যাটফর্মের মাধ্যমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের হাত ধরে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের চর্চা করবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থীদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্য হল এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে ক্যারিয়ার, সাফল্য, পড়ালেখা, গবেষণা, উদ্যোক্তা হওয়ার পরামর্শ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারবে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে একটি দৃষ্টান্ত জ্ঞাপন করবে।

ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ফেসবুক, টুইটার, লিংকডইন সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব সুবিধা রয়েছে তার সবগুলোই সম্পর্ক ডটকমে যুক্ত করা হয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের ব্যবহৃত ‘ওয়ান কার্ড’, চাকরি খোঁজার জন্য ‘স্কিল ডট জবস’ ইত্যাদি সুবিধাগুলোও যুক্ত করা হয়েছে। এসব সুবিধা ব্যবহার করে ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সাফল্যকে আরও তরান্বিত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্পর্ক ডটকম যোগাযোগমাধ্যমে রয়েছে সিভি তৈরি ও সিভি ডাউনলোড করা, রক্তের গ্রুপ খোঁজা, কারও চিকিৎসার প্রয়োজনে ফান্ড গঠন করা, উদ্যোক্তাদের জন্য মার্কেট প্লেস, নিজের পছন্দের শিক্ষককে মেন্টর হিসেবে গ্রহণ করা, বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লেখার সুবিধা, চ্যাট বক্স, ছবি ও ভিডিও আপলোড করা, ইভেন্ট তৈরি করাসহ নানা ধরনের সুবিধা। বর্তমানে সম্পর্ক ডটকম শুধু ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে এটি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে এবং বৈশ্বিক পরিসরে প্ল্যাটফর্মটি ব্যবহৃত হবে বলে জানিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬