ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ ফেয়ার’ অনুষ্ঠিত

০৫ মার্চ ২০২০, ০৫:৩৪ PM

© টিডিসি ফটো

দেশের ১৬টি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘রিসার্চ ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত এ ‘রিসার্চ ফেয়ার’ এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (সিআরটি)।

‘রিসার্চ ফেয়ার’ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রির্সাচ এন্ড ট্রেইনিং (সিআরটি) এর চেয়ারর্পাসন ড. রফিকুল হুদা চৌধুরী।

বক্তারা দেশের অগ্রগতির জন্য মান সম্পন্ন গবেষনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে সংখ্যার চেয়ে ভালো মানের গবেষণা বাড়ানোর প্রতি তাগিদ দেন তাঁরা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক, শিল্প কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার মধ্যে গবেষণা ও উদ্ভাবনায় সংযোগ স্থাপন এই ‘রিসার্চ ফেয়ার’ এর মূল উদ্দেশ্য।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬