মানারাতে টিভি ডকুমেন্টারির উপর কর্মশালা ১১ মার্চ

০৫ মার্চ ২০২০, ১০:৩০ AM

© ফাইল ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিভি ডকুমেন্টারি স্টুডিও অপারেশন ও স্ক্রিপ্ট রাইটিং বিষয়ক শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১১ মার্চ আশুলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হল রুমে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে কর্মশালা। এতে তিনটি সেশন থাকবে।

অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন টিভি ওয়ানের বাংলাদেশ অফিসের হেড অব অপারেশন এবং ওয়ান মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। ‘টিভি প্রোডাকশনে হাতেখড়ি’ বিষয়ে কথা বলবেন তিনি। আরও উপস্থিত থাকবেন চ্যালেন টুয়েন্টি ফোরের সিনিয়র ভিডিও জার্নালিস্ট শেখ জালাল। ‘টিভি চ্যানেলের স্টুডিও ক্রিয়াপ্রণালী’ নিয়ে আলোচনা করবেন তিনি।

আর স্ক্রিপ্ট লিখার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ ‍দিবেন এস এ টিভির সাবেক স্টাফ রিপোর্টার ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক বোরহান উদ্দিন।

এছাড়া মধ্যাহ্নভোজের পাশাপাশি কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬