ডিআইইউ সাংবাদিকতা বিভাগের নতুন প্রধান শফিউল ইসলাম

০৪ মার্চ ২০২০, ০৫:১৯ PM
ড. শেখ শফিউল ইসলাম

ড. শেখ শফিউল ইসলাম © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

তাঁর নিয়োগ আদেশ ১ মার্চ ২০২০ থেকে কার্যকর হয়েছে। তিনি সদ্যবিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক সেলিম আহমেদ এর স্থলাভিষিক্ত হলেন।

প্রসঙ্গত, ড. ইসলাম দেশ-বিদেশের উন্নয়ন ও দাতাসংস্থার জন্য প্রায় ৬০টি গবেষণা, প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করেন। তিনি দেশ-বিদেশের প্রায় ৫ হাজারের বেশি সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছেন।

যৌথভাবে লিখেছেন ১০টি বই। তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব।

টেলিভিশন টক শো, সাংবাদিকতা, উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্সে প্রায়ই অংশ নেন তিনি।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close