এনএসইউতে শিক্ষকতার সেমিনার

০৩ মার্চ ২০২০, ০৯:৪২ AM

© সংগৃহীত

‘আমার শিক্ষকতা-দর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সিন্ডিকেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। তিনি শিক্ষকতা দর্শনের গুরুত্ব, এর বিভিন্ন উপাদান, এই দর্শন কীভাবে লিপিবদ্ধ করতে হবে এবং একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করনে আইকিউএসির পরিচালক নাজমুন নাহার। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম। তাঁর বক্তব্যে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন এবং একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএসইউ–এর উপউপাচার্য এম ইসমাইল হোসেন, আইকিউএসি সমন্বয়কারী মুহাম্মদ সাব্বির রহমান, মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬