মুজিব বর্ষে বিশেষ বিজ্ঞান প্রদর্শনী দেখাবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

০১ মার্চ ২০২০, ০৭:৪০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শুরু হয়েছে বিশেষ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও মহাকাশ পর্যবেক্ষণ। রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শত শত শিক্ষার্থীর আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠে বিজ্ঞান জাদুঘর। এ কার্যক্রমের আওতায় বিজ্ঞান জাদুঘরে সম্প্রতি সংগৃহীত ৩ টি মুভি বাস ও ২ টি মহাকাশ পর্যবেক্ষণ বাস শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এছাড়া, এ বিশেষ বাসগুলো মুজিব বর্ষ জুড়ে রাজধানীর বাইরে জেলা, উপজেলা ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করবে।

মুজিব বর্ষকে স্মরণ করে জাদুঘরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সংস্থার সকল স্তরের কর্মী এবং ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী।

এসব অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিটি অফিস, বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। নিজের পরিবেশ নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে যে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, তা থেকে জ্ঞান আহরণ করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে অনেক উঁচু স্থানে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বিজ্ঞান চর্চা এবং পরিবেশ রক্ষার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে”।

মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬
এনসিপির ৭ নেতাকে শোকজ
  • ২৮ এপ্রিল ২০২৬