চাঁদপুরের মোহনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির মিলনমেলা

০১ মার্চ ২০২০, ০৭:২৬ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির বার্ষিক মিলনমেলা গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ চাঁদপুর মোহনায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গান, কৌতুক, অভিনয় ও আকর্ষনীয় র‌্যাফেল ড্র।

সমিতির সভাপতি এআইইউবি’র লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ইউরোপিয়ান ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারন সম্পাদক সোসাল ইসলামী ব্যাংক লিমিেিটডের জনসংযোগ প্রধান মনিরুজামান টিপু।
অনুষ্ঠানে প্রায় ৫০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বনভোজনের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইমতিয়াজ , সোনারগাঁ বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা নাহিদ হোসেন, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা আসিফ খান ও নর্দান বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা ফারাবী।

এছাড়া ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন নিমন্ত্রিত অতিথি হিসাবে বনভোজনে উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬