মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্ট আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল শনিবার

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৭ PM

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে এটি অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ মেলা চলবে।

চাকরি মেলায় অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সাথে সাথেই চাকরির প্রস্তাব দিবে এবং কিছু প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে।

মেলায় ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল তিনটায় গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব।

চাকুরী প্রার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ের নামিদামি কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের সাথে সরাসরি যোগাযোগ করে বর্তমান সময়ের যে পরিবর্তন তার সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য পার্থী হিসেবে তৈরী করতে পারেন।আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০ এ ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সছিলেন্স বাংলাদেশ।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০–এর ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্ট আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যালে ৭০টি চাকুরী দাতা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। বিস্তারিত জানতে www.iubat.edu

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬