ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ PM

© সংগৃহীত

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার যাত্রা শুরু হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত নতুন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভিসি প্রফেসর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাত হোসেন, ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ট্রাস্টি দেলোয়ার হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের কেবল উচ্চশিক্ষা গ্রহণ করলেই হবে না, বহুমাত্রিক প্রতিভার অধিকারী হতে হবে। তাই দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপমন্ত্রী বলেন, যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে তাদের উদ্দেশে শেখ হাসিনার পক্ষ থেকে একটি আহ্বান রইলো। তা হলো-উচ্চশিক্ষার পাশপাশি আমাদের প্রশিক্ষণলব্দ জ্ঞান অর্জন করতে হবে। আমরা যেন কর্মমুখী শিক্ষা গ্রহণ করি। তাই জননেত্রী শেখ হাসিনার আহ্বান থাকবে, আগামী দিনে আমরা যেন বহুমাত্রিক প্রতিভা নিয়ে সামনের দিকে এগোতে পারি। তাহলে এই দেশ নতুন আধুনিক বাংলাদেশে পরিণত হবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। বতর্মানে বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত প্রোগ্রাম রয়েছে ৪টি। এগুলো হলো— বিএ ইন ইংলিশ, বিবিএস ইন সোশিওলোজি, বিবিএ ও এমবিএ। এছাড়া সিএসই ও ইইই প্রোগ্রাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬