নর্থ সাউথে ‘গভর্নেন্স চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা শুরু

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১০ PM

© টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘গভর্নেন্স চ্যালেঞ্জ-২০২০’ শীর্ষক প্রতিযোগিতা শুরু হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এথিক্স অ্যান্ড ডাইভারসিটি ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ প্রতিযোগিতার স্লোগান হচ্ছে ‘চেইঞ্জ বাংলাদেশ’। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ এরও বেশি শিক্ষার্থীদের গ্রুপ অংশ নিচ্ছেন। আগামী মাসে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে৷

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, কথাসাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ।

মো. তাজুল ইসলাম বলেন, জনগণ দেশের মালিক। আইন তৈরি করেছে জনগণ। সেই আইন দিয়ে বিচার করবে বিচার বিভাগ। রাষ্ট্রীর শাসন ব্যবস্থার কাজ সরকার কে সাহায্য করা। প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মাধ্যমেই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এসময় তিনি বলেন, জাতির জনক সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশকে স্বাধীনই করেননি; বরং তিনি দেশের জন্য স্বপ্নও দেখেছেন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজও শুরু করেছিলেন। পরিশেষে তিনি আরো বলেছেন, সবাই একসাথে কাজ করার মাধ্যমে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো।

ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশ আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছে তা তরুণ সমাজের মাধ্যমেই অর্জিত। দেশ বদলায় তরুণরা। সুতরাং দেশ পরিবর্তন তরুণ সমাজের মাধ্যমেই সম্ভব। এসময় তিনি আরো বলেন, যদি কেউ নিজেকে পরিবর্তন করতে পারে তবে সেই ব্যক্তি তার পরিবার,সমাজ এবং দেশকে পরিবর্তন করতে পারবে। পরিবর্তনের সূচনা হবে নিজের মধ্যে থেকে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২২টি স্টুডেন্ট ক্লাব আছে। তার মধ্যে ‘এথিক্স অ্যান্ড ডাইভারসিটি’ ক্লাব অন্যতম। আজকের অনুষ্ঠানের স্লোগান হচ্ছে ‘চেইঞ্জ বাংলাদেশ’। আমি বিশ্বাস করি, তরুণ সমাজই পারে বাংলাদেশের পরিবর্তন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের  সদস্য এম. এ. কাসেম এবং এম. এ. হাসেম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬