আইআইইউসি থেকে ১০ ছাত্রলীগকর্মী বহিষ্কার

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০ PM
আজীবন বহিষ্কার উচো অং মারমা ও মো. অনিক ইসলাম

আজীবন বহিষ্কার উচো অং মারমা ও মো. অনিক ইসলাম © টিডিসি ফটো

শিক্ষক লাঞ্ছনা ও ছাত্র নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ বেশকিছু শৃঙ্খলা ভঙ্গজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বিশদ পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদের শাস্তিসমূহ প্রদান করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, উচো অং মারমা (আইডি নং এলএম ১৮৩১২২) ও মো. অনিক ইসলামকে (আইডি নং ইটি১৮৩০৮০)।

তাছাড়া মো. মশিউর রহমান (আইডি নং ইটি ১৮৩০৫৭) ও ওমর ফারুক তুহিনকে (আইডি নং ইটি ১৮৩০৭২) ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ (আইডি নং এলএম ১৮৩১২৩), রবিউল হোসেন রনি (আইডি নং ইবি ১৪১০০৮) ও মো. শফিউল আলমকে (এমবিএ)- আর ১৯৩১৪৭) ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি (আইডি নং সি১৬৩০২৪), আবদুল্লাহ আল তাশরীফ (আইডি নং ইটি১৬৩০৩৩) ও আবদুল্লাহ আল নাঈমকে (আইডি ইটি ১৬৩০২৮) ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং, সভা-সমাবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ছাত্র আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এছাড়া এর আগে বেশকিছু ঘটনায় আইআইউসি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬