অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি : সিটি ইউনিভার্সিটির ভিসিকে তলব

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১০ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেছে আপিল বিভাগ। আগামীকার বুধবার সকালে তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

এরপর গত ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন।

এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। যেটির শুনানিতে ওই ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন আদালত।

পরে এ ওয়াই মশিউজ্জামান বলেন, ইউজিসির বিধান হলো ৫০ জনের বেশি ভর্তি করানো যাবে না। কিন্তু তারা বেশি ভর্তি করেছে। এ কারণে আগামীকাল উপাচার্যকে তলব করেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬