আইআইইউসিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং, সভা-সমাবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে এ ঘোষণা পাঠ করে শুনান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল মোহাম্মাদ কাশেম পিএসসি (অবসরপ্রাপ্ত)।

ওই সম্মেলনে ২০১৯ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না।

মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বরাত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৮ এবং ধারা ৩৭ অনুযায়ী বিগত ২২৯ সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠ ও সুন্দর পরিবেশ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আজ হতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে র‌্যাগিং ও সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সভা-সমাবেশ, মিছিল-মিটিং, নিষিদ্ধ ঘোষনা করেন।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ছাত্র আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। পরে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬