ঘোষণা দিয়ে আইআইইউসি ক্যাম্পাসে ছাত্রলীগ

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ PM

© টিডিসি ফটো

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে মহড়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টা থেকে বিকালে চারটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টাব্যাপী ক্যাম্পাসে অবস্থান করেন তারা। এসময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় ১০ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আলোচনায় বসেন।

জানা যায়, ক্যাম্পাসে আইআইইউসি ছাত্রলীগের নেতাকর্মীদের শনিবার (৮ ফেব্রুয়ারী) ছাত্র সমাবেশ করতে নির্দেশ দেয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা দেড়টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে তারা। এসময় ফটকের গেটটি বন্ধ থাকায় ওই গেটে ধাক্কা দেয় কয়েকজন। পরে গেটের নিরাপত্তায় দায়িত্বরত কর্মী গেটটি খুলে দেয়। এসময় মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তারা। পরে ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য প্রশাসনিক ভবনে যায়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক ঘন্টা যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের দাবি গুলো উপস্থাপন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে এ মর্মে আশ্বস্ত করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে বেরিয়ে আসে।

পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে তারা ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন না করে তাহলে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে নিয়ে আগামী মার্চ মাসের বিশ্ববিদ্যালয় অবরোধ করা হবে। সমাবেশ থেকে আগামী ৭ দিনের মধ্যে আইআইইউসি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সাম্রাট, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, আইআইইউসি ছাত্রলীগের কর্মী আসিফ ইকবাল সৌরভ, জুবায়ের ইসলাম ডলার, মিফতাহুল হাসান আনাম, তানভীর হোসেন সাকিব, সুব্রত শুভ, রবিউজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকাল চারটার দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনান নামে এক ছাত্রকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে। পরে অদ্ভুদ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র আদনান বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, চট্টগ্রাম ফৌজদারী অভিযোগ এনে মামলা করেন। মামলার আসামী ১০ জন। তারা সবাই ক্যাম্পাসে ছাত্রলীগের ‘কথিত’ নেতা দাবি করে।

তবে ছাত্রলীগের দাবি, গত ২৯ জানুয়ারি ছাত্রলীগের অফিস ভাঙচুর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে কতিপয় শিক্ষক। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রত্যক্ষ মদদে জামায়াত-শিবিরকে প্রতিষ্ঠিত করার হীন প্রচেষ্টা করছে। সেই সাথে এ ঘটনায় করা ছাত্রলীগের কর্মী নামে করা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের পায়তারাসহ সকল হয়রানি বন্ধ করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬