বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউসেট’-এর শিক্ষা কার্যক্রম শুরু ১ মার্চ

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ PM

© টিডিসি ফটো

স্বাধীনতার মাস মার্চের প্রথমদিন থেকে পাঠদান কার্যক্রম শুরু করবে দেশের প্রথম স্কিল এনরিচমেন্ট বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)’। আর শিক্ষার্থী ভর্তি নেওয়া শুরু করবে চলতি সপ্তাহে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে জানানো হয়, গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা সুযোগ নিশ্চিত করবে ইউসেট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ এবং উপাচার্য ড. তানভীর খান (ডেজিগনেট) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, দেশের মানব সম্পদের উন্নয়নে প্রযুক্তি-বান্ধব প্রায়োগিক শিক্ষা এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে দেশের প্রতিটি জেলায় সরকার প্রধান একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেছেন। ইউসেট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যও দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অংশ নেওয়া।

তিনি বলেন, এখান থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশের দক্ষ মানব সম্পদের চাহিদা পূরণ করবে। একই সাথে ইউরোপ ও আমেরিকার মত উন্নত দেশে তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমাদের কাজের বাজার বৃদ্ধি করতে পারবেন।

ড. মোয়াজ্জেম হোসেন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে হলে শিক্ষা-প্রতিষ্ঠান ও শিল্পের সাথে সমন্বয় করতে হবে। নইলে এ বিপ্লবের সুফল মিলবে না। তাই আমরা এর সুফল অর্জনের সহযোগি হতে দেশের প্রথম স্কিল এনচিরমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, আমরা গতানুগতিক শিক্ষা-কার্যক্রমের বাইরে ব্যবহারিক ও কর্মমুখী কোর্স ডিজাইনে গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায়োগিক দিকটির গুরুত্ব অনুধাবন করে রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট। ইউসেটের অস্থায়ী ক্যাম্পাস বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে স্থাপন করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়।

বিশ্ববিদ্যালয়ে দক্ষতা-ভিত্তিক ইন্সটিটিউট করার অনুমোদন পেয়েছে জানিয়ে ড. মোয়াজ্জেম হোসেন বলেন, নির্দিষ্ট দক্ষতার ওপর আমরা কিছু ডিপ্লোমা কোর্স ডিজাইন করছি; শিগগিরই আমরা কোর্সগুলো চালু করবো। এর মাধ্যমে বিদেশে, বিশেষত পশ্চিমের দেশগুলোতে দক্ষ কর্মী রপ্তানি সহজ হবে।

ড. তানভীর খান বলেন, ইউসেট গত বছরের ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। গত ৫ ফেব্রুয়ারি ৪টি বিভাগে-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়েছি। তাছাড়া ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)’ এর অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মোট ২৩টি শর্তে এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়া হয়।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬