গ্র্যাজুয়েটদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২ PM

© টিডিসি ফটো

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদের চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে উদ্যোক্তা হাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে বেকার যুবকদের জন্য চাকরি তৈরি করুন।  নিজেরা সফল উদ্যোক্তা  হওয়ার স্বপ্ন দেখুন। নিজের উপর বিশ্বাস রাখুন। অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে ধৈর্য ধারণ করুন। ঝুঁকি নেয়ার সাহস রাখুন। নিজের উপর কখনও অতিমাত্রায়  চাপ নিবেন না।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাদানি এভিনিউস্থ ক্যাম্পাসে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে মন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

শিক্ষামন্ত্রী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী জ্ঞান, কর্মজগতের চাহিদা অনুযায়ী দক্ষতা এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় যথাযথ মনোভাবের সুসমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে যোগ্য মানব সম্পদ হিসাবে। শিক্ষার্থীদের কল্যাণমুখী ও প্রায়োগিক গবেষণা করতে উৎসাহী করতে হবে যেন দেশ গঠনে তারা ভুমিকা পালন করতে পারে।

তিনি বলেন, সমকালীন বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোকে অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ড. গওহর রিজভী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অর্জিত জ্ঞান শুধুমাত্র সার্টিফিকেট লাভের উদ্দেশ্যে সীমাবদ্ধ না রেখে দেশ এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্বনিয়োগ করার আহবান জানান।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হাসনান আহমেদ, ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সভাপতি, সমাবর্তন বক্তা, বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ৩৫২ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএপি নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬