কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার দিবস পালন

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ PM

© টিডিসি ফটো

‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাসের জাতির জনকের প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এই দিনটিকে একটি বিশেষ দিন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ছাত্র-ছাত্রীরা হচ্ছে গ্রন্থাগারের প্রাণ। আমি গ্রন্থাগারকে আধুনিক করার চেষ্টা করছি। এরই মধ্যে গ্রন্থাগারকে এসির আওতায় আনা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা জ্ঞানচর্চার সুষ্ঠু পরিবেশ পাবে।’

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬