ক্যাম্পাস খুলার দাবিতে আইআইইউসি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ PM

© টিডিসি ফটো

ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ‘কথিত’ ছাত্রলীগ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইআইইউসির ‘কথিত’ ছাত্রলীগ শাহরিয়ার হামিদ। লিখিত বক্তব্য তিনি বলেন, ক্যাম্পাসে দেশবিরোধী সিন্ডিকেট ও সাবেক শিবিরকর্মী শিক্ষকদের যড়যন্ত্রমুলক অপপ্রচার ও নাটকীয় কায়দায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরও করে তারা। এরই প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।

তিনি বলেন, গত ২৯ জানুয়ারি ছাত্রলীগ নেতাদের সাথে ইইই বিভাগের শিক্ষক শামীমের সাথে বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষক অনেকটা নাটকীয় কায়দায় হামলা হয়েছে বলে অপপ্রচার করে এবং সুপরিকল্পিতভাবে ছাত্রলীগকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করে। ছাত্রশিবির ও জামায়াতীদের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি শিক্ষকতার মহান পেশা ভুলে এজেন্ট হয়ে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরী করে।

তাছাড়া সেদিন তারা শরিয়া’হ ফ্যাকাল্টিতে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। কৃর্তপক্ষ সেইদিনের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজের খন্ডিত অংশ প্রচার করে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে ছাত্রলীগের রজনীতি নিষিদ্ধ ও সংগঠনে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়।

তারই ধারাবাহিকতায় সেদিন শিক্ষক শামীমকে লাঞ্ছনা ও হামলার অভিযোগ তোলে কতিপয় সাবেক শিবির ক্যাডার ক্যাম্পাসে মানববন্ধনের নাটক করে। আর তাতে শিক্ষকরা নাটকীয়ভাবে জরুরী সিন্ডিকেট ডেকে ক্যাম্পাস অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এটিকে আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাত্রলীগকে দমিয়ে শিবির চক্রকে ক্যাম্পাসে প্রতিষ্ঠার যড়যন্ত্র বলে মনে করি। তাই অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে প্রশাসনকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানায়।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইআইইউসির ‘কথিত’ ছাত্রলীগ নেতা যোবায়ের ইসলাম ডলার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ছাত্র ও ‘কথিত’ ছাত্রলীগ নেতা মিফতাহুল হাসান আনাস, আব্দুল জব্বার নাঈম, শাহরিয়ার হামিদ এবং আইন বিভাগের ছাত্র ও ‘কথিত’ ছাত্রলীগ নেতা উচো মারমা প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার (২৯ জানুয়ারি) ছাত্রলীগের নামধারী কিছু শিক্ষার্থী কর্তৃক এক ছাত্রকে মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ‘কথিত’ নেতারা মুখোমুখি অবস্থান করায় দিনভর উত্তেজনা বিরাজ করে ক্যাম্পাসে। কোন সমাধানে আসতে না পারায় পরিস্থিতি শান্ত করতে পরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।

জানা যায়, ক্যাম্পাসে ছাত্রলীগের কোন কমিটি নেই। তবে চট্টগ্রাম জেলা উত্তর ছাত্রলীগের পরিচয়ে তারা এখানে কার্যক্রম পরিচালনা করে কিছু শিক্ষার্থী।

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএপি নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬