অতিরিক্ত মদ্যপানে আইইউবি শিক্ষার্থীর মৃত্য

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানে সবাই মদ পান করার পর অসুস্থ হয়ে ঢাকায় ফেরা। রোববার সকাল সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম শামসুল আরেফিন (২৪)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এ পড়ালেখা করতেন।

আরেফিনের চাচা আমিন হোসেন জানান, তারা গেণ্ডারিয়ার নারিন্দায় মনির হোসেন লেনের ৫৭/১ নিজেদের বাসায় থাকেন। গত এক বছর যাবৎ সে লেখাপড়া ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি একটি কোচিং সেন্টারে পড়াত।

তার বন্ধু মিন্টু জানান, গত বৃহস্পতিবার তারা ১১ জন মিলে কক্সবাজার বেড়াতে যায়। সেখানে তারা সবাই মিলে মদপান করে। এরপর থেকে আরেফিন অসুস্থ হয়ে পড়ে। রবিবার ভোরে তারা কক্সবাজার থেকে ঢাকায় এসে বাস থেকে সায়দাবাদ নামে। তখনও খুব অসুস্থ ছিল শামসুল আরেফিন। পরে তাকে সরাসরি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেণ্ডারিয়া থানার এসআই নাজমুল হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার আরও কয়েকজন বন্ধু অসুস্থ বলে জানতে পেরেছি। সামসুল আরেফিনের বাবার নাম সরোয়ার মোহাম্মদ বাবুল।

ট্যাগ: আইইউবি
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬