৩ বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

২৬ জানুয়ারি ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিজি) সিদ্ধান্ত অমান্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন।

বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে, ইসলামিয়া ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়কে লিভার ফাউন্ডেশন এবং একটি বিশ্ববিদ্যালয়কে কিডনি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।

আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক।

আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে তিনটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী রিট করেন। এর শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে যায়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়েছিল। পৃথক আবেদনগুলো নিষ্পত্তি করে আপিল বিভাগ ওই তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে লিভার ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনে দিতে বলেছেন। এই অর্থ জমা দেওয়ার রসিদ বার কাউন্সিলে দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬