আইআইইউসিতে কুর’আনিক সাইন্সেস ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা

২৫ জানুয়ারি ২০২০, ১১:০৬ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কুর’আনিক সাইন্সেস ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সেমিনার হলে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন সিরাজির সঞ্চালনায় এবং সভাপতি ড. মু. লুৎফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে সভায় বক্তারা অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্টা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, বিদেশে উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। সভায় ক্লাবের দীর্ঘমেয়াদী রূপরেখাও গ্রহণ করা হয়।

এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ২০ জানুয়ারি ওই ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ড. মু. লুৎফুর রহমান আল-আজহারী, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইসমাঈল হেসেন সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মাদ আব্দুল্লাহ ও মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হেমায়াত উল্লাহ, জনসংযোগ সম্পাদক হিসেবে উমর ফারুক, অফিস সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, ক্রীড়া সম্পাদক হিসেবে মাসুদুর রহমান, সংস্কৃতি  বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান, বিতর্ক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ফখরুল ইসলাম, সহ-জনসংযোগ সম্পাদক হিসেবে নেসার উদ্দিন, সহ-অফিস সম্পাদক হিসেবে মোহাম্মাদ মুফাসসির, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মাশহাদুল ইসলাম, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ফয়জুল্লাহ শাহিন, সহ-বিতর্ক সম্পাদক হিসেবে মীর হোসাইনসহ আরও ৬ জনকে সাধারণ সদস্য হিসেবে রেখে কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬