শিক্ষার্থী-অভিভাবকদের পুরস্কৃত করলেন ইলেভেন কেয়ার একাডেমী

২৩ জানুয়ারি ২০২০, ০২:১৪ PM

© টিডিসি ফটো

লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে ‘ইলেভেন কেয়ার একাডেমী’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইলেভেন কেয়ার একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিয়াসাত হোসেন বাবু। স্কুলের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান বেগ বাবলু।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

জানা গেছে, গত বুধবার দিনব্যাপী ইলেভেন কেয়ার একাডেমী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব।

এদিন শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ ও বিভিন্ন খেলাধুলা এবং অভিভাবকদের বালিশ খেলা ও বেলুন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬