উখিয়ায় নলকূপের গর্তে গ্যাসের আগুন ২৬ ঘণ্টাতেও নেভেনি

২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ PM
ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন

ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ২৬ ঘণ্টা পেরিয়েও নেভানো যায়নি। আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মানুষকে সতর্ক করেছে প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্যাসের উৎস ও প্রকৃতি অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞ দল। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও ভূগর্ভ থেকে অবিরাম গ্যাস বের হওয়ায় তা নেভানো সম্ভব হয়নি।

বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহামের প্রাথমিক ধারণা, নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। ভূগর্ভের ফাটল দিয়ে গ্যাস ওপরে উঠে আগুনের সূত্রপাত ঘটাতে পারে। গ্যাসের সংস্পর্শে মানুষের কর্মকাণ্ড বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেও আগুন লাগার আশঙ্কা রয়েছে।

আগুনের রং ও ধোঁয়া দেখে গ্যাসে ভারী হাইড্রোকার্বন থাকার সম্ভাবনা মনে করছেন এই কর্মকর্তা। তবে নমুনা পরীক্ষা ছাড়া গ্যাসের উপাদান ও মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করলে ভূগর্ভের অন্য দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে ঝুঁকি বাড়তে পারে। তাই আপাতত নিরাপত্তা নিশ্চিত করা ও মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোট খাল সেতুর কাছে মোহাম্মদ আবদুল্লাহর বসতভিটায় গভীর নলকূপ খননের সময় দুর্গন্ধযুক্ত গ্যাস বের হতে শুরু করে। এর পরপরই গর্তে আগুন জ্বলে ওঠে।

ট্যাগ: আগুন
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬