নবীনদের বরণ করে নিল ইউআইউ

১৮ জানুয়ারি ২০২০, ০৫:১৬ PM
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা © টিডিসি ফটো

রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২০ সেমিস্টারে এ ভর্তি হওয়া আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোফিজুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা প্রদান করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান কাজ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের প্রফেসর ড. হাসান সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হাসনান আহমেদ, রেজিস্টার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং পরিচালক স্টুডেট অ্যাফেয়ার্স।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬