রেলওয়ে নিরাপত্তার নব সিস্টেম উদ্ভাবন তিন শিক্ষার্থীর

০৮ জানুয়ারি ২০২০, ০৯:০৮ PM
তিন শিক্ষার্থীর সঙ্গে অন্যান্যরা

তিন শিক্ষার্থীর সঙ্গে অন্যান্যরা © টিডিসি ফটো

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘রেলওয়ে প্রোটেকশন সিস্টেম’ তৈরি করলো সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী। তারা ইলেট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৩তম ব্যাচের ছাত্র-ছাত্রী। ইইই বিভাগের লেকচারার মো. মুনতাসির রশীদ এবং মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে দ্বিতীয় বর্ষের ‘প্রোজেক্ট শো-কেসিংয়ের’ আওতায় এ সিস্টেম তৈরি করা হয়েছে।

ওই তিন শিক্ষার্থী হলো- তারেক আনোয়ার শিকদার, ফাহাদ বিন আইয়ুব ও শেখ ফয়সাল। 

বিগত অনেকদিন থেকে বাংলাদশের রেলপথে ঘটে যাচ্ছে দুর্ঘটনা, যা সীমিত করার জন্যই মূলত এই উদ্যোগ। পাতের কম্পনের মাধ্যমে জানা যাবে ট্রেন ক্রসিং ওভার থেকে কতদূরে আছে এবং যখনই ট্রেন ক্রসিং ওভারের কাছাকাছি চলে আসবে অটোমেটিকালি সেটা ক্রসিং ওভারের গেইট অফ করে দিবে। ট্রেনের সাথে ট্রেনের সংঘর্ষ প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা এমন একটি ডিভাইস তৈরি করেছে যেটা প্রত্যেকটি ট্রেনের সাথে লাগানো থাকবে এবং সেটা তার পথ স্ক্যান করবে যার মাধ্যমে ট্রেনের চালক বুঝতে পারবে তার যাত্রাপথে কোনো বাঁধা আছে কিনা। যদি কোনো বাঁধা থাকে তাহলে ট্রেন চালক তাৎক্ষণিকভাবে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দিতে পারবে।

রেলপথের নিরাপত্তার জন্য এমন একটি রেল-কার তৈরি করেছে যেটা দ্বারা রেললাইনে কোনো সমস্যা বা ত্রুটি আছে কিনা তা জানিয়ে দিবে এবং যে জায়গায় সমস্যা আছে সেটার লোকেশন পাঠিয়ে দিবে রেলস্টেশন মনিটরের কাছে যাতে করে সেই জায়গার সমস্যা দূর করানো যায়। যদি কোনো কারণে ট্রেনটি তার রেলপথে দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে যে জায়গায় ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সেই জায়গার লোকেশন ট্রেনষ্টেশনে সাথে সাথে চলে যাবে। যাতে করে সমস্যা থেকে তাড়াতাড়ি উদ্ধার হওয়া যায় ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।

সেইসাথে ট্রেনের ইঞ্জিন শক্তি কম খরচ হওয়ার জন্য ট্রেনটিকে নবায়নযোগ্য ট্রেন হিসেবে বানানোর প্রস্তাব উত্থান করা হয়েছে। ‘প্রজেক্ট শো-কেসিংয়ে’ লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রুমেল এমএস রহমান পীর উপস্থিত ছিলেন এবং তিনি প্রোজেক্টটির প্রশংসা করেন এবং সাথে সাথে কিভাবে প্রোডাক্টিভ ও ভবিষ্যতে সেটাকে আরো তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে অ্যাডভান্সড টেকনোলজি তৈরি করা যায় তার দিক-নির্দেশনা দেন।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬