গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ড্যাফোডিল

০৬ জানুয়ারি ২০২০, ০৩:০৫ PM
ড্যাফেডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস

ড্যাফেডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস © টিডিসি ফটো

২০১৯ সালে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ELSEVIER এর ‘স্কোপাস ডাটাবেইজ’-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’।

তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সালে সম্মিলিতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৮ম। এছাড়া সেরা দশ বাংলাদেশি গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বিকাশ কুমার পাল। স্কোপাসে ২০১৯ সালে ৬ হাজার গবেষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছিল। গবেষণাপত্রের উল্লেখযোগ্য তিনটি বিষয়ের মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং মেডিসিন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায়। তালিকায় স্থান পাওয়া অপর বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬