বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ডিআইইউ

১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭ PM
বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ডিআইইউ

বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ডিআইইউ © টিডিসি ফটো

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ছাত্র-শিক্ষকরা। সোমবার সকালে প্রতিষ্ঠানটির স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু’র নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাব সমূহের উদ্যোগে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও দেশাত্ববোধক গান ও অল স্টার ড্যাফোডিলের আয়োজনে নৃত্য-নাট্য পরিবেশিত হয়। ডি আই ইউ ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী “৪৮ এর ১৬” শীর্ষক ফেসবুক প্রোফাইল পিকচার তোলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান মাহাবুব পারভেজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ কালচারাল ক্লাবের মডারেটর অনুজ চক্রবর্তী।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬