সৌদি আরবে মার্কিন সরকারি কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ

২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ PM
সৌদি আরবে মার্কিন দূতাবাস

সৌদি আরবে মার্কিন দূতাবাস © সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইরান-সমর্থিত হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি এবং সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

আরও দেখুন: বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার দেবে সরকার, শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

এ ছাড়া মার্কিন নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দরে হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তথ্যসূত্র: বিবিসি বাংলা।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬