আগামী ৩ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ PM
  বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস © সংগৃহীত

আগামী তিন দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিনও এসব নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিনও এসব নদীর পানি একই অবস্থায় থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিন তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে পারে। ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়তে পারে। তৃতীয় দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

প্রতিবেদনে আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ ছত্তিশগড় ও এর কাছাকাছি দক্ষিণ ওডিশা এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে আরও দুর্বল হয়ে যেতে পারে।

এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও সংলগ্ন উজান এলাকায় বৃষ্টিপাত এবং উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধির পূর্বাভাসের কারণে পরিস্থিতির ওপর নজর রাখা প্রয়োজন।

এনসিটিবিতে দাঁড়িপাল্লা-নৌকাকাণ্ড, এবার বদলি সিনিয়র ৪ কর্মকর…
  • ২৯ অক্টোবর ২০২৬
নাটোরে শাকিল হত্যায় সরাসরি জড়িত প্রবাসী রাসেল, এমপিপুত্রও…
  • ২৯ অক্টোবর ২০২৬
বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল, ব্যবস্থা নিতে ভিডিওর অপেক…
  • ২৯ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে হোন্ডা প্রাইভেট লিমিটেড, আবেদন ২৬ নভ…
  • ২৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি
  • ২৯ অক্টোবর ২০২৬
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব মূল্যায়ন কমিটির
  • ২৯ অক্টোবর ২০২৬