কেমন ছিল রুম্পা— বললেন কলেজ জীবনের বান্ধবী (ভিডিও)

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM
রুম্পা তার বান্ধবী ধ্রুবা

রুম্পা তার বান্ধবী ধ্রুবা © টিডিসি ফটো

রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার প্রতিবাদে ক্ষোভ ঝরছে সর্বত্র। ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ইতোমধ্যেই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও।

এদিকে এ ঘটনায় রুম্পার কলেজ জীবনের বান্ধবী ধ্রুবা বিশ্বাস ফেসবুক একটি পোস্ট করেছেন; যেখানে তিনি লিখেছেন- ‘‘আমার কলেজ জীবনের বান্ধবী ছিল। আজ সকালে উঠে শুনতে হলো ও মারা গেছে, কখনো ভাবিনি তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি। অনেক ভালো মনের মানুষ ছিলি। দোস্ত তোর মৃত্যু খুব দুঃখজনক। যেখানেই থাকিস, তোর আত্মার শান্তি কামনা করছি।’’

1 (1)

এ ছাড়াও একটি ভিডিও প্রতিবেদনে ধ্রুবা জানিয়েছেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে রুম্পার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। মেয়ে হিসেবে বা একজন বন্ধু হিসেবে অনেক ভালো ছিল সে।

রুম্পা আত্মহত্যা করতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে ধ্রুবা বলেন, দশম শ্রেনীতে থাকাকালীন একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল রুম্পার; তখন তাদের মধ্যকার এক ঝামেলা নিয়ে ঘুমের ওষুধ খেয়েছিল সে। তবে সে খুবই হাস্যজ্জ্বল একজন মেয়ে ছিল। এই বীভৎস হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক; তাদের বিচারের দাবি জানান রুম্পার এই বান্ধবী।

একই ভিডিও বার্তায় জাতীয় দৈনিক পত্রিকা অন্যদিন্তের প্রধান সম্পাদক বলেন, এ ধরনের ঘটনা এখন অনেক বেড়ে গেছে। ‘আর যেন কোনো রুম্পাকে এভাবে মরতে দেখতে না হয়। এ হত্যাকাণ্ডের একমাত্র বিচার মৃত্যুদণ্ড। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই পরে আর কেউ এ ধরণের ঘটনা ঘটাতে সাহস করবে না।’

উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে ওই ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। যে জায়গায় এ ঘটনা, তার আশপাশে বেশকিছু ছেলে ও মেয়েদের হোস্টেল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন।

ভিডিও দেখুন ক্লিক করে

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬