সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের

০৯ আগস্ট ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০২:০৭ PM
হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি © সংগৃহীত

সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী। রবিবার ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, জিজান অঞ্চলে সৌদি আরামকোর একটি রিফাইনারিকে লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তাদের দাবি, সৌদি ড্রোনগুলো ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় প্রবেশ করায় এর জবাবে এই অভিযান চালানো হয়েছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে ও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

সারি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব উত্তর ইয়েমেনের বিভিন্ন এলাকায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে। তাঁর দাবি, সৌদি আরবের এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের তৎপরতার পরিপ্রেক্ষিতেই সৌদি আরামকোর স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে হামলায় স্থাপনাটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬