যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪

০৯ আগস্ট ২০২৬, ০২:১১ PM
সড়ক দুর্ঘটনায় আহত তিনজন

সড়ক দুর্ঘটনায় আহত তিনজন © সংগৃহীত

যশোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বীর মুক্তিযোদ্ধাসহ চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার শংকরপুর বাস টার্মিনাল-সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মণিরামপুরের বাসুদেবপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৭), মাগুরা সদরের উত্তর মাজায়িল গ্রামের মৃত সুলতান আহমেদ ফকিরের ছেলে মুক্তিযোদ্ধা মো. শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খদ্দরায় গ্রামের অমল দাসের ছেলে অর্ক (২৮) ও নড়াইল সদরের কালিনগর গ্রামের সোলেমান মোল্লার ছেলে চঞ্চল (৪৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ‘রূপসা পরিবহন’ বাসটি শংকরপুর বাস টার্মিনাল-সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহত চারজনই পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলাম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬