শিক্ষার মান নিশ্চিতে ইউনিসেফ ও নর্দান ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

২৫ নভেম্বর ২০১৯, ০২:০৭ PM

© টিডিসি ফটো

শিক্ষাসহ সার্বিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিতকরতে ইউনিসেফ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর বাংলাদেশ প্রতিনিধি মি. টোমো হোযুমি এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. কাজী সাহাদাত কবীর।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য ড. ইঞ্জি. মো. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম ও আইন অনুষদের ডিন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইউনিসেফের মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিশু সুরক্ষা ও শিশু আইন বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার আশা ব্যক্ত করেন। এ সময় ইউনিসেফের পক্ষে আরো উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা প্রধান নাটালি ম্যাককলে ও শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন।

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬