সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মফিজুল ইসলাম

২৪ নভেম্বর ২০১৯, ০২:৫৯ PM
উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম

উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম © টিডিসি ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।

রবিবার (২৪ নভেম্বর) সাউথইস্ট ইউনিভার্সির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক মফিজুল ইসলাম ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

তিনি ০৯ জানুয়ারি ২০১৭ থেকে ২৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৫০ এরও আধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশনস-এর পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত বুধবারে আমরা রাষ্ট্রপতির চিঠি পেয়েছি। শুক্র ও শনিবার বন্ধ থাকায় রবিবার উপাচার্য দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা
  • ৩০ অক্টোবর ২০২৬
দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬