শনিবার ঢাকায় আসছেন বান কি মুন

২২ নভেম্বর ২০১৯, ১০:২৭ AM

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন। সমাবর্তনে বক্তৃতা দিতে শনিবার এক দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

এ বছরের জুলাইয়ে জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা কেমন আছে, তা দেখতে বান কি মুন কক্সবাজার গিয়েছিলেন।

জানা গেছে, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন।

 

 

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬