বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

০৬ নভেম্বর ২০১৯, ০৭:৫০ PM

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (বিজিসিটিইউবি) ‘হাউ ক্যান ফ্রেশ গ্রেজুয়েটস স্টার্ট দ্যায়ার ক্যারিয়ার এট মিড-লেভেল’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ নভেম্বর) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে সেমিনারে কীনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনিস্টিটিউট অব ইনফরমেসন টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাসের সঞ্চালনায় সেমিনারের আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। সেমিনারে কীনোট স্পীকার ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ বলেন, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি ইন্ডাষ্ট্রী সম্পর্কিত জ্ঞান অর্জন করে তবে তা পেশাগত জীবনে অনেক বেশী কার্যকর হবে। তাই কোর্স কারিকুলামে ইন্ডাষ্ট্রী সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হলে তবে তা দেশে দক্ষ জনশক্তি তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, শুধুমাত্র বিভিন্ন তথ্যের অভাবে এবং বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয় না জানার কারণে আমাদের অনেক ক্ষেত্রে কর্ম জীবনে পিছিয়ে পড়তে হয়। কিন্তু সে বিষয়গুলো যদি আমরা অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পূর্বেই অবগত হতে পারি তাহলে কর্মক্ষেত্রে আমরা অনেকের থেকেই এগিয়ে থাকবো, আর তার জন্য প্রয়োজন বিষয় ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ এ অংশ গ্রহন। তাই বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য সেমিনার ও ওয়ার্কশপ এর আয়োজন করছে। আমি আশা করি, আজকের এই সেমিনার থেকে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

সেমিনারে বিভিন্ন বিভাগের ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬