ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ শুরু

২৪ অক্টোবর ২০১৯, ০৬:২২ PM

© টিডিসি ফটো

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আফতাবনগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধনী সেমিনারের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রধান বেট্রিচ কালডন। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো প্রতিবছর অক্টোবর মাসের ২৪ থেকে ৩১ তারিখ পর্যন্ত এ সপ্তাহ পালন করে থাকে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম।

সেমিনারে সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরন দিয়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তথ্যের সঠিক ব্যবহারে ফেনীর আলোচিত নুসরাত হত্যাকারীদের উপযুক্ত সাজা হয়েছে। আবার অপব্যবহারে অনেক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটছে। সেজন্য তথ্যের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা অংশ নেন।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬