আইআইইউসিতে যুক্ত হলো নতুন ছয়টি বাস

০৫ অক্টোবর ২০১৯, ০৩:৪৭ PM

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের (আইআইইউসি) পরিবহন সেক্টরে যুক্ত হলো নতুন ছয়টি বাস। শনিবার সকালে চট্রগ্রাম শহর থেকে ডাবল ডেকার বিআরটিসির বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কুমিরাতে পৌছে।

নতুন এই বাসগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চলাচল করবে। এ নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহণ সংখ্যা দাঁড়িয়েছে ৮১ তে।  এরমধ্যে নিজস্ব ৩৯টি বিআরটিসির ৬টি ও ভাড়ায় চালিত ৩৬টি।

এতে করে শিক্ষার্থীদের যাতায়াতের কোন দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট ডিভিশনের ডিরেক্টর মো. মুহিউদ্দিন হোসাইন। তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি সমৃদ্ধ। এখন শিক্ষার্থীদের দায়িত্ব হলো বাসগুলির সর্বোত্তম ব্যবহার করা।

এদিকে নতুন বাস পেয়ে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র মোস্তাফিজুর রহমান বলেন, নতুন এ বাসগুলি যুক্ত হওয়ায় আমাদের পরিবহন সংকট লাঘবসহ যাতায়াতের ক্ষেত্রে স্বস্তিদায়ক হবে।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬