আইআইইউসির হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান নাজমুল হুদা

০৪ অক্টোবর ২০১৯, ০৮:১৬ PM
নাজমুল হুদা সোহেল

নাজমুল হুদা সোহেল

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সাইন্স অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হুদা সোহেল। গত মঙ্গলবার (১ অক্টোবর) তিনি নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এরআগে নাজমুল হুদা ২০১৪ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। পরে বিশ্ববিদ্যালয়ে সাইন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনুমোদন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে অত্র বিভাগে স্থানান্তর করেন।

শিক্ষা জীবনে নাজমুল হুদা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটিতে গমন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ২০১৬ সালে এমফিল ডিগ্রী লাভ করেন। তার এমফিলের বিষয় ছিল ‘হিজাব ইন ইসলাম এন্ড ইটস ইমফেক্ট অন সোশ্যাল লাইফ’।

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬