স্টামফোর্ড শিক্ষার্থীদের হাইকোর্টে রিট

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ PM

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৪১ শিক্ষার্থী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করা হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটকারীদের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দিচ্ছে না। এ কারণে রিট করা করা হয়েছে।

রিট আবেদনে আইন সচিব, শিক্ষা সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্যকে (ভিসি) বিবাদী করা হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬